চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন কিংবদন্তী গায়ক ডেভিড ক্রসবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগে মারা গেছেন আমেরিকান কিংবদন্তী গায়ক ডেভিড ক্রসবি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ডেভিড ক্রসবির পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

এক বিবৃতিতে জানানো হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, দীর্ঘ দিন অসুস্থ থাকার পর আমাদের প্রিয় ডেভিড ক্রসবি মারা গেছেন।’

ডেভিডের পরিবারের মুখপাত্র সিএনএনকে বলেন, ‘তিনি আর আমাদের মাঝে নেই। কিন্তু তার মানবিক ও দয়ালু আত্মা আমাদের পথ দেখাবে, অনুপ্রেরণা জুগাবে। তিনি বেঁচে থাকবেন তার গানে গানে।’

ডেভিড একাধারে গায়ক, গীতিকার ও গিটারিস্ট ছিলেন। ষাটের দশকের আলোচিত দুই ব্যান্ড ‘দ্য বার্ডস’ ও ‘ক্রসবি, স্টিলস অ্যান্ড ন্যাশ’ এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।

প্রায় সাত দশকের ক্যারিয়ারে ব্যান্ডের পাশাপাশি একক গানও প্রকাশ করেছেন তিনি। বিশ্বজুড়ে আলোচিত ‘এইট মাইলস হাই’, ‘উডেন শিপস’, ‘অলমোস্ট কাট মাই হেয়ার’ এর মতো গানের সহলেখক ছিলেন ডেভিড। ‘দ্য বার্ডস’ ও ‘ক্রসবি, স্টিলস অ্যান্ড ন্যাশ’-ব্যান্ডের সদস্যদের সঙ্গে এসব গান লিখেছিলেন তিনি।

১৯৪১ সালের ১৪ আগস্ট ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া ক্রসবি ষাটের দশকে লস অ্যাঞ্জেলেসে চলে যান। ১৯৬৩ সালে রজার ম্যাকগুইন ও জেনে ক্লার্কের সঙ্গে ‘দ্য বার্ডস’ গঠন করেন তিনি। ১৯৬৫ সালে সেরা নতুন শিল্পী হিসেবে গ্র্যামির মনোনয়ন পেয়েছিল ব্যান্ডটি। ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ব্যান্ডের গান ‘টার্ন! টার্ন! টার্ন!’ বেশ আলোচিত হয়েছিল।

Reneta

এক সময়ে মাদকের নেশায় ডুবে যান। ফলে তাকে ১৯৯৬ সালে প্রায় ৫ মাস কারাগারে থাকতে হয়েছে। ১৯৮৭ সালে ডেবিড ক্রসবি জান ড্যান্সকে বিয়ে করেন। তাদের এক পুত্রসন্তান রয়েছে বলে জানা গেছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকামারা গেছেনলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT