বিনোদন

ওটিটি ও ডিজিটালে যাদের হাতে সেরার পুরস্কার

ব্লেন্ডারস চয়েস- ডেইলি স্টার ওটিটি এন্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস

ওটিটি ও ডিজিটালে যাদের হাতে সেরার পুরস্কার

দেশের ওটিটি ও ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও কলাকুশলীদের কাজের স্বীকৃতি দিতে আয়োজিত হলো ব্লেন্ডারস চয়েস- ডেইলি স্টার ওটিটি এন্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস। দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটিডের যৌথ আয়োজনে এবার ছিল ৫ম আসর।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয় ব্লেন্ডারস চয়েস- ডেইলি স্টার ওটিটি এন্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের পরিচিত মুখ, নির্মাতা, অভিনয় ও সংগীতশিল্পীদের এক সাথে দেখা যায়।

দেশের বিনোদন জগতকে আরও বিকশিত করতে, ডিজিটাল বিনোদন জগতের সৃজনশীলতা ও সাফল্যের স্বীকৃতিস্বরুপ এবছর পপুলার, ক্রিটিকস, মিউজিক ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কনটেন্ট-এই চার বিভাগে সরাসরি দর্শকের ভোটে বিভিন্ন ক্যাটাগরিতে ২৮টি ও এর সাথে একটি পপুলার চয়েজ পুরস্কার দেওয়া হয়।

পপুলার বিভাগে পুরস্কৃত যারা

সেরা অভিনয়শিল্পী (পুরুষ): আফরান নিশো (আকা), সেরা অভিনয়শিল্পী (নারী): মেহজাবীন চৌধুরী (নীল সুখ), সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ): মনোজ প্রামানিক (অমীমাংসিত), সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (নারী): রুনা খান বোহেমিয়ান ঘোড়া, সেরা পরিচালক (নাটক বা সিরিজ): ভিকি জাহেদ (আকা),  সেরা পরিচালক (চলচ্চিত্র): রায়হান রাফী (আমলনামা), সেরা চলচ্চিত্র: ঘুমপরী (চরকি), সেরা নাটক বা সিরিজ: বোহেমিয়ান ঘোড়া (হইচই)

ক্রিটিকস বিভাগে পুরস্কার পেলেন যারা

সেরা অভিনয়শিল্পী (পুরুষ): মোশাররফ করিম (বোহেমিয়ান ঘোড়া), সেরা অভিনয়শিল্পী (নারী): তমা মির্জা (আমলনামা), সেরা পরিচালক চলচ্চিত্র, নাটক বা সিরিজ: নুহাশ হুমায়ুন (২ষ), সেরা চলচ্চিত্র, নাটক বা সিরিজ: ফেউ (চরকি), সেরা চিত্রগ্রাহক: জোয়াহের মুসাব্বির জ্যোতি ও আবদুল মামুন (২ষ), সেরা মেকআপ আর্টিস্ট: মো. ইমন হোসেন ও স্বর্ণা ভৌমিক (২ষ),  সেরা সম্পাদনা: ফুয়াদ সৌরভ (২ষ),  সেরা চিত্রনাট্য: নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান (২ষ), সেরা কস্টিউম: ইদিলা ফরিদ তুরিন (২ষ), সেরা শিল্প নির্দেশক: রাইন্নির বর্ষণ (২ষ)

সংগীত বিভাগে পুরস্কার পেলেন যারা

সেরা শিল্পী: মাহতিম সাকিব ও সিঁথি সাহা (প্রেমেরই জখম, ঘুমপরী), সেরা সুরকার: জাহিদ নিরব (প্রেমেরই জখম/ ঘুমপরী), সেরা গীতিকার: জাহিদ প্রীতম (প্রেমেরই জখম/ ঘুমপরী),  সেরা সংগীত: ঈশান মজুমদার (গুলবাহার), সেরা আবহ সংগীত (ক্রিটিকস): রুসলান রেহমান (গুলমোহর),  সেরা সাউন্ড ডিজাইন (ক্রিটিকস): রাজেশ সাহা, সজীব রঞ্জন বিশ্বাস ও রাশীদ শরীফ শোয়েব (২ষ)

ইন্ডিভিজুয়াল বিভাগে পুরস্কার পেলেন যারা

সেরা কনটেন্ট ক্রিয়েটর: সুনেহরা তাসনিম ও সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, সেরা কনটেন্ট ক্রিয়েটর (তথ্য-বিনোদন বা পডকাস্ট)- লাবিদ রাহাত, সেরা কনটেন্ট ক্রিয়েটর (ফুড অ্যান্ড রেসিপি বা ভ্রমণ)- নাদির অন দ্য গো।

আয়োজনটির সঞ্চালনায় ছিলেন রাফসান সাবাব ও আফসান আরা বিন্দু।

এ অনুষ্ঠানে প্রথমবারের মতো পারফর্ম করেন মেহজাবীন চৌধুরী। সংগীত পরিবেশন করেন ইমন চৌধুরীর ব্যান্ড বেঙ্গল সিম্ফনি। এছাড়াও নৃত্য পরিবেশন করেন আলিফিয়া স্কোয়াড ও সারিকা সাবাহ। বিশেষ নৃত্য পরিবেশন করেন সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ।

পুরস্কার বিতরণ, তারকাদের উপস্থিতি ও নানা পরিবেশনায় জমজমাট ছিল এবারের আয়োজন।- The Daily Star বাংলা

বিষয়:অ্যাওয়ার্ড ওটিটি কনটেন্ট কনটেন্ট ক্রিয়েটর বিনোদন মেহজাবীন চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…