জনপদ

শ্রীমঙ্গলে নৃত্য কর্মশালার সমাপ্তি

শ্রীমঙ্গলে নৃত্য কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে নৃত্যশিল্পীরা পারফর্ম করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে নৃত্য কর্মশালার সমাপ্তি উপলক্ষে পারফর্মাররা একসঙ্গে নাচের প্রদর্শনী করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে পাঁচ দিনব্যাপী নৃত্য কর্মশালা শেষ হয়েছে। শনিবার (২৩ মে) রা‌তে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি মশিউর রহমান রিপন, কলকাতা থেকে আগত নৃত্যশিল্পী সুমন মন্ডল, দিল্লি থেকে আগত নৃত্যশিল্পী নিপুন দাডু নাবিলা, ঢাকা আগত নৃত্যশিল্পী আবু নাইম, শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ প্রমুখ।

দ্বীপ দত্ত আকাশ বলেন, গত ১৯ মে থেকে শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে ৫ দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। শ্রীমঙ্গল নৃত্যালয়ের ১০৫ জন নৃত্যশিল্পী এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষক আবু নাইম ১০৫ জন নৃত্যশিল্পীকে নিয়ে নৃত্যের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। শনিবার রাতে নৃত্য উৎসবের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়েছে। উৎসবে শ্রীমঙ্গল নৃত্যালয় ছাড়াও ভারত, বাংলাদেশের ১৮ টি দল অংশ নেয়।

বিষয়:নৃত্য উৎসব মৌলভীবাজার শ্রীমঙ্গল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…