চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের আলো ছড়ানোর ম্যাচে হারল ডাম্বুলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজের উদযাপন, বিশ্বকাপ ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা সিক্সার্সের হয়ে প্রথম ম্যাচে আলো ছড়াতে পারেননি মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে নিজের রূপে ফিরে এসেছেন টাইগার পেসার। তার জ্বলে ওঠার ম্যাচে হেরে গেছে ডাম্বুলা। আসরে টানা দুই ম্যাচে হার দেখল মোস্তাফিজ ও তাওহীদ হৃদয়ের দল।

পাল্লেকেলেতে টসে জিতে ডাম্বুলাকে আগে ব্যাটে পাঠায় জাফনা কিংস। কুশল পেরেরার অপরাজিত ৫২ বলে ১০২ রানের ইনিংসে নির্ধারিত ওভার শেষে ২ উইকেটে ১৯১ রান তোলে ডাম্বুলা। ৩৫ বলে ৪০ রান করেন নুয়ানিদু ফের্নান্দো এবং ২৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন মার্ক চ্যাপম্যান।

টপঅর্ডার ভালো করায় এদিন নামার সুযোগ হয়নি তাওহীদ হৃদয়ের। প্রথম ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে অবশ্য ব্যর্থ হয়েছেন হৃদয়।

Banglabid

জবাবে নেমে অভিস্কা ফের্নান্দোর ৩৪ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস এবং চারিথ আশালাঙ্কার ৩৬ বলে ৫০ রানের ইনিংসে ওভারের শেষ বলে চার উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে জাফনা।

ডাম্বুলা বোলারদের হয়ে দারুণ করেছেন মোস্তাফিজ। চার ওভারে ১০টি ডট আদায় করে নিয়েছেন। ৩০ রান খরচায় নেন চারিথ আশালাঙ্কা ও কুশল মেন্ডিসের উইকেট। নুয়ান থুসারা নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলপিএল ২০২৪জাফনাডাম্বুলা সিক্সার্সমোস্তাফিজলিড স্পোর্টসশ্রীলঙ্কাহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT