চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস্তবের নায়কদের পেয়ে উচ্ছ্বসিত ‘দামাল’ টিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২২
বিনোদন
A A

ঢাকাই সিনেমায় চলছে ‘দামাল’ ঝড়! সিনেমাটি নিয়ে দর্শক উন্মাদনা চরমে। ঢাকা ও ঢাকার বাইরের সবগুলো সিনেমা হলেই হাউজফুল যাচ্ছে ছবিটি। এরমধ্যেই পর্দার কুশীলবদের সাথে সাক্ষাৎ হলো বাস্তবের নায়কদের! এমন ঘটনায় উচ্ছ্বসিত ‘দামাল’ টিম!

১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা গল্পে ‘দামাল’ নির্মাণ করেছেন রায়হান রাফী। সিনেমা মুক্তির পর সত্যিকারের নায়কদের সান্নিধ্য পাওয়াকে আশীর্বাদ হিসেবে দেখছেন রাফী সহ অন্যরাও।

শনিবার স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের বেশ কয়েকজনকে নিমন্ত্রণ জানানো হয়েছে চ্যানেল আইয়ের কার্যালয়ে। তারা এসেছিলেন ‘দামাল’ নিয়ে কথা বলার জন্য। যেখানে উপস্থিত ছিলেন সিনেমার সংশ্লিষ্টরাও।

Banglabid

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ নিয়ে এসময় স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘দামাল’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় এসময় প্রযোজনা প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানান।

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের সান্নিধ্য পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়ক সিয়াম। বাস্তবের নায়কদের সাথে বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে রাফী এদিন ফেসবুকে লিখেন,‘স্বাধীন বাংলা ফুটবল দলের সম্মানিত সদস্যরা আজ চ্যানেল আইতে এসেছিলেন ‘দামাল’ নিয়ে কথা বলার জন্য। তাদের সান্নিধ্য পেয়ে প্রচণ্ড গর্বিত আমরা।’

তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই নির্মাতা আরও বলেন,‘বাস্তবের নায়ক স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু স্যার, সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা স্যার, শেখ আশরাফ আলী স্যার, আবদুস সাত্তার স্যার, মো. সুরুজ স্যার, সাইদুর রহমান প্যাটেল স্যারকে অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা আমাদেরকে এবং আমাদের সিনেমাকে আশীর্বাদ দেয়ার জন্য।’

Reneta

দেশের ২২টি প্রেক্ষাগৃহে শুক্রবার (২৮ অক্টোবর) মুক্তি পেয়েছে ‘দামাল’। মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘দামাল’ পরিচালনা করেছেন রাফী। ছবির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইন্তেখাব দিনারদামালবিদ্যা সিনহা মিমরাশেদ অপুলিড বিনোদনশরিফুল রাজশাহনাজ সুমিসিনেমাসিয়াম আহমেদসুমিতস্বাধীন বাংলা ফুটবলহাউজফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT