বিনোদন

দুই মাস জেল খাটতে হবে ‘বাজিগর’ খ্যাত অভিনেতাকে!

অভিনেতা যিনি দুই মাসের জেল খাটবেন, তার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা যিনি দুই মাসের জেল খাটবেন, তার ছবি, তিনি সাদা জ্যাকেট পরেছেন এবং পেছনে বইয়ের আলমারি রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের অত্যন্ত জনপ্রিয় মুখ দলীপ তাহিল। বহু বিখ্যাত ছবিতে কাজ করছেন তিনি। মূলত খল নায়ক চরিত্রেই বেশিরভাগ দেখা গিয়েছে তাকে। এবার তার সাজা ঘোষণা করলেন বিচারক।

জানা গেছে, দু’মাসের জন্য জেল খাটতে হবে এই অভিনেতাকে। কিন্তু কেন? কী তার অপরাধ? মূলত পাঁচ বছর আগের এক ঘটনাকে ঘিরেই তার এই সাজা।

ঘটনাটি ঘটে মুম্বাই এলাকায় ২০১৮ সালে। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা। সেই সময় তার গাড়ি ধাক্কা মারে এক অটোচালককে। তারপর অটোযাত্রীদের কটূক্তি এবং গালাগালি করেন অভিনেতা।  সে দিনের ওই ঘটনায় অটোতে উপস্থিত দুই যাত্রী অল্প আহতও হন। অটো থেকে নেমে এসে তারা গাড়ির চালককে বেরিয়ে আসতে বলেন। গাড়ি থেকে ড্রাইভার বেরোতেই তারা বুঝতে পারেন গাড়িটি চালাচ্ছিলেন বলিউড অভিনেতা দলীপ তাহিল। এই সময় দলীপ তাদের গালাগালি করার পাশাপাশি ধাক্কাও দেন বলে অভিযোগ। তারপরই পুলিশে অভিযোগ জানান ওই দুই যাত্রী।

অবশেষে সেই ঘটনারই রায় দিলেন বিচারক। দু’মাসের সাধারণ জেল হেফাজতের শাস্তি দেওয়া হয়েছে তাকে। তবে পাঁচ বছরের আগের এই ঘটনার এই রায় প্রসঙ্গে অভিনেতার কোন প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:অভিনেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…