বাংলাদেশ

সুন্দরবন না থাকলে ঘূর্ণিঝড় আরও ভয়াবহ হতো: আতিউর রহমান

একজন পুরুষ বক্তা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. আতিউর রহমান

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, আগামী বাজেটে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলাকে গুরুত্ব দিতে হবে। 

আজ রোববার (২৭ মে) রাজধানীতে এক সেমিনারে আতিকুর রহমান এসব কথা বলেন। সেমিনারের প্রতিপাদ্য ছিল জাতীয় বাজেটে নবায়নযোগ্য শক্তি খাতের বিকাশে সহায়ক কর প্রস্তাব।

তিনি বলেন, যে ঘূর্ণিঝড় হচ্ছে সুন্দরবন না থাকলে তা আরও ভয়াবহ হতো, তাই প্রকৃতি খাতকে রক্ষা করায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

আতিউর রহমান বলেন, যে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে তাতেই অনুধাবন করা উচিত প্রকৃতি রক্ষা কতটা গুরুত্বপূর্ণ।

অন্য আলোচকরাও বলেন, সমষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা বজায় ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করার জন্য নবায়নযোগ্য শক্তির বিকাশ আবশ্যক হয়ে গেছে আর এজন্য রাজস্ব নীতিতে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছেন তারা।

আগামী বাজেটে প্রকৃতি খাত রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার সুপারিশ করেন আতিউর রহমান।

বিষয়:আতিউর রহমান ঘূর্ণিঝড়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…