ঘূর্ণিঝড় রিমাল স্থল নিম্নচাপ হিসেবে সিলেট অঞ্চলে অবস্থান করছে
সিলেট অঞ্চলে ঘূর্ণিঝড় রিমাল স্থল নিম্নচাপের কারণে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে, বাতাসের গতি বৃদ্ধি পেয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রীয় অংশ বাংলাদেশ উপকূল অতিক্রমের পর গভীর স্থল নিম্নচাপ হিসেবে সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা ও আশপাশের জেলায় তাণ্ডব চালিয়েছে। স্থল নিম্নচাপ হিসেবে এটি এখন সিলেট অঞ্চলে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের পর আরো বৃষ্টি ঝরিয়ে ভারতের আসাম অঞ্চলে চলে যাবে রিমাল। তবে রিমাল এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






