বাংলাদেশ

ঘূর্ণিঝড় রেমাল: ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি

ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলে প্রবেশের প্রস্তুতি চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে, প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রবল ঘূর্ণিঝড় ‘রেমেল’ আজ শনিবার (২৬ মে) সন্ধ্যা কিংবা মধ্যরাতে মোংলার কাছ দিয়ে সাগরদ্বীপ (পশ্চিমবঙ্গ)-পটুয়াখলির খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে উপকূলে দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে, সাগর উত্তাল, জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

রেমেলের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা পটুয়াখালী এবং কাছাকাছি দ্বীপ ও চরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে।

অন্যদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং কাছাকাছি দ্বীপ ও চরে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে।

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় উপকূলে প্রস্তুত রয়েছে ৪ হাজার আশ্রয়কেন্দ্র। রেমালের প্রভাবে নৌপথ উত্তাল হওয়ায় ঢাকা নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা করেছে বিআইডব্লিউটিএ।

বিষয়:বিআইডব্লিউটিএ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…