বাংলাদেশ

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সমুদ্র বন্দরসমূহে ২ নম্বর সংকেত

প্রবল ঢেউ ও ঝড়ের কারণে সমুদ্র সৈকত ও লাল পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সমুদ্রের উত্তাল ঢেউ ও ঝড়ের দৃশ্য, লাল পতাকা দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আজ (৫ ডিসেম্বর) নিলর ও মাসুলিপট্টমের কাছ দিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দূর্বল হয়ে যাবে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এটি আজ সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫শ’ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বিষয়:ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…