চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাণ্ডব চালিয়ে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম, ১৭ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, পরিবেশ
A A

ঘূর্ণিঝড়ে হিসেবে দক্ষিণ ভারতের একটি বড় অংশে তাণ্ডব চালিয়েছে মিগজাউম। এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের দাপটে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে ভারতের চেন্নাইয়ে। এছাড়াও দেশটির অন্ধ্র প্রদেশে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ (৬ ডিসেম্বর) বুধবার ভারতের কিছু কিছু স্থানে গভীর নিম্নচাপে পরিণত হওয়া মিগজাউমের প্রভাবে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি উত্তরের দিকে এগোতে থাকবে বলে মনে করা হচ্ছে। নিম্নচাপের জেরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে।

আজ এবং আগামীকাল মিগজাউমের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। আজ ভারী বৃষ্টি হতে পারে ভারতের দক্ষিণ ছত্তীসগঢ়, মহারাষ্ট্রের বিদর্ভ এলাকা এবং দক্ষিণ উড়িষ্যা অঞ্চলে। আগামী ৬ ঘণ্টায় আরও শক্তি কমার পর এটি গভীর নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এর পরবর্তী ৬ ঘণ্টায় কেবল সুস্পষ্ট নিম্নচাপ হিসেবেই অবস্থান করবে মিগজাউম।

মঙ্গলবার দুপুরে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের বাপাতলার কাছে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মিগজাউম। আছড়ে পড়ার সময় এর গতি ছিল ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। এর প্রভাব ভারতের অন্ধ্রপ্রদেশের তুলনায় তামিলনাড়ুতেই বেশি পড়েছে। আজ বৃষ্টি খানিকটা কমলেও জলমগ্ন রয়েছে অঞ্চলটির বেশ কিছু এলাকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্ধ্রপ্রদেশআবহাওয়াগভীর নিম্নচাপঘূর্ণিঝড় ‘মিগজাউম’বৃষ্টিভারী বৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির হানা, খেলা কম, চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৭৯

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় বিভিন্ন স্থানে থাকবে ৭৯টি ভ্রাম্যমাণ আদালত: সড়কমন্ত্রী

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

তিনটি হাঁস খেয়ে ধানক্ষেতে পড়ে ছিল ১৫ ফুট লম্বা অজগর

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে নিয়ে যাদের সন্দেহ আছে, তারা ভুল প্রমাণিত হবে: স্টারমার

মে ১১, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া খতিয়ে দেখতে তদন্ত কমিটি করল ক্রীড়া মন্ত্রণালয়

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT