চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভোর থেকে একটানা বৃষ্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর ফলে বিপদে পড়েছেন অফিসগামী মানুষ।

আবহাওয়া অফিসের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় গত ৬ ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিচু রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় উত্তর ও উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের অন্ধ্র প্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করা ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে লঘুচাপে পরিণত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপক‚লীয় অঞ্চলে গভীর মেঘমালা সৃষ্টি হচ্ছে।

এর প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত জারি রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড় ‘মিগজাউম’বৃষ্টিমুষলধারে বৃষ্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির মরদেহ দেশের পথে

মে ৮, ২০২৬
ছবি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (সংগৃহীত)।

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মজয়ন্তী আজ

মে ৮, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট

মে ৮, ২০২৬
ফাইল ছবি

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

মে ৮, ২০২৬

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য নীতিমালা জারি

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT