পরিবেশ

মধ্যরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘ডানা’

ঘূর্ণিঝড় ডানা বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ছে, শক্তিশালী ঝড়ের চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় ডানা এর শক্তিশালী চিত্র, যা মধ্যরাতে আঘাত হানার আশঙ্কা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজ মধ্যরাত নাগাদ ভারতের উড়িষ্যার পুরি ও পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ডের মাঝামাঝি দিয়ে উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় ‘ডানা’।

আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ডানা’ এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকবে। দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত, ঝড়ো ও দমকা হাওয়া বইবে।

উপকূলীয় এসব অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি জ্বলোচ্ছাাসের পূর্বাভাস জানিয়ে চারটি সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় ‘ডানা’ পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ১৫টি জাহাজ, ২টি এমপিএ ও ২টি হেলিকপ্টার।

বিষয়:আবহাওয়ার পূর্বাভাস ঘূর্ণিঝড় 'ডানা'

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…