চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় ১৩২ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় মানুষ ও ট্রাক পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’র প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও বন্যায় শ্রীলঙ্কায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ১৩২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ১৭৬ জন। পরিস্থিতি মোকাবিলায় শনিবার (২৯ নভেম্বর) দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, প্রবল বর্ষণে ১৫ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ৭৮ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজ জোরদার করতে সেনা, নৌ ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই অনুরাধাপুরা জেলায় এক জার্মান পর্যটকসহ আটকে পড়া ৬৯ জন বাসযাত্রীকে হেলিকপ্টার ও নৌকার মাধ্যমে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। বিশেষ করে মধ্যাঞ্চলের বদুল্লাসহ বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। আহবানে সাড়া দিয়ে সবার আগে ত্রাণবাহী বিমান পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের পর শ্রীলঙ্কায় এটিই সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। ঘূর্ণিঝড়টি বর্তমানে দ্বীপরাষ্ট্রটি অতিক্রম করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৩২ মৃত্যুঘূর্ণিঝড় ‘ডিটওয়াজরুরি অবস্থা জারিশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT