রাজনীতি

স্বৈরশাসকের চেয়ে কর্তৃত্বপরায়ণ বর্তমান সরকার: আমির খসরু

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভায় বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভায় বক্তা বক্তব্য দিচ্ছেন, যেখানে বিভিন্ন সাংবাদিক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যেভাবে ফ্যাসিস্ট সরকার দৃঢ়ভাবে অবস্থান করছে সেখান থেকে কিভাবে বের হতেই বিএনপি’র ২৭ দফা। স্বৈরশাসকের চেয়ে কর্তৃত্বপরায়ণ বর্তমান সরকার দেশকে গভীর অন্ধকারে নিয়ে গেছে।

সোমবার বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন: দেশ যে অবস্থায়, সেখান থেকে মুক্ত করতে ২৭দফা বাস্তবায়ন করতে হবে। ২৭ দফা ঘোষণার পর আওয়ামী লীগের মুখ বন্ধ হয়ে গেছে। দুর্বৃত্তপরায়ন রাজনীতি চলছে। ৬৫ ভাগ ব্যবসায়ী সংসদে, টাকা পয়সা দিয়ে সংসদে গেছে।

বিষয়:আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…