বাংলাদেশ

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন , বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি-অবাঙ্গালি,  বিশ্বাসী-অবিশ্বাসী প্রত্যেকেই নিজের অধিকার ভোগ করবে এটাই এই সরকারের নীতি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের রাজনৈতিক নেতারা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

প্রতিট ধর্মই শান্তির কথা বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় নির্দেশনার পাশাপাশি ধর্মীয় নির্দেশনা মেনে একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে থাকতে পারে তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

ছবি: প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, মাননীয় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পার্বত্য বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য অঞ্চলের বিএনপি মনোনীত সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী মাধবী মারমা এবং ড. সুকোমল বড়ুয়া উপস্থিত ছিলেন।

ছবি: প্রধানমন্ত্রীর ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রীর হাতে বৌদ্ধদের পক্ষ থেকে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়।

বিষয়:প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…