চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনে দুই হ্যাটট্রিক, এবার ‘ভোলেননি’ কামিন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ২৩, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক আসে প্যাট কামিন্সের হাত ধরে। বাংলাদেশের বিপক্ষে বিশ্বমঞ্চে নিজের প্রথম হ্যাটট্রিকের তিন দিন না পেরোতেই আফগানিস্তানের বিপক্ষে নিলেন পরপর তিন বলে তিন উইকেট। সবমিলিয়ে টি-টুয়েন্টির বিশ্বআসরে অষ্টম ও অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বমঞ্চে তৃতীয় হ্যাটট্রিক। টি-টুয়েন্টি বিশ্বকাপ তো বটেই, এই সংস্করণেই টানা হ্যাটট্রিকের প্রথম ঘটনা এটি।

সেন্ট ভিনসেন্টে রোববার সকালে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। কামিন্সের হ্যাটট্রিকে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানে থামে রশিদ খানের দল। জবাবে ১৯.২ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ২১ রানে হারের ম্যাচে অবশ্য কাজে আসেনি কামিন্সের হ্যাটট্রিক।

বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের পর কামিন্স বলেছিলেন, আসলে হ্যাটট্রিকের কথা ভুলেই গিয়েছিলেন। আফগানিস্তানের বিপক্ষে এবার আর তেমন হয়নি ৩১ বর্ষী পেসারের।

‘আজকে আমার মনে ছিল। অস্ট্রেলিয়ার হয়ে একশর বেশি ম্যাচ খেলেছি একটিও হ্যাটট্রিক ছিল না, এখন পরপর দুই ম্যাচে দুটি। অন্যরকম অনুভূতি।’

নিজের শেষ দুই ওভারে এই কীর্তি গড়েন কামিন্স। ১৮তম ওভারের শেষ বলে রশিদ খানকে ফিরিয়ে দেয়ার পর শেষ ওভারের প্রথম বলে করিম জানাত ও পরেরটিতে গুলবাদিন নাইবকে ফেরান কামিন্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া২৪আফগানিস্তান২৪কামিন্সটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসহ্যাটট্রিক
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT