বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াবে জানুয়ারিতে। আগেভাগেই সম্পন্ন হচ্ছে দল গোছানোর কাজ। রাজধানীর একটি হোটেলে রোববার দুপুরে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট। তার আগেই দল অনেকটা গুছিয়ে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সরাসরি চুক্তিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দেশি-বিদেশি তারকাদের দলে টেনেছে। স্থানীয়দের মধ্যে তারা রিটেইন করেছে লিটন দাস, মোস্তাফিজুর রহমান ও তানভির ইসলামকে। বিদেশিদের মধ্যে তারা ধরে রেখেছে সুনীল নারিন ও মোহাম্মদ রিজওয়ানকে।
স্থানীয়দের মধ্যে সরাসরি চুক্তিতে তারা পেয়েছে গত আসরে দুর্দান্ত খেলা তাওহিদ হৃদয়কে। বিদেশিদের মধ্যে ডিরেক্ট সাইনিংয়ে দলে টেনেছে আরও কিছু তারকাকে। তারা হলেন- রশিদ খান, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমাদ, নাসিম শাহ।







