বাংলাদেশ

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু করেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সরকারের ১৮০ দিনের কর্মসূচি ব্যাখ্যার মধ্য দিয়ে দেশে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে, যা ভবিষ্যতে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদ: তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া অপরাজনীতি ও বিধ্বস্ত দেশের জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে তারেক রহমানের সরকার। সরকারের ছয় মাসের কর্মসূচিকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, ১৮০ দিনের কর্মসূচির ব্যাখ্যার মধ্য দিয়ে সরকার দেশের মানুষের কাছে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে এটি দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতিতে একটি মাইলফলক হয়ে থাকবে।

জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয়তাবাদকে ধারণ করতে হলে মানুষের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের মানুষের অধিকার ও স্বার্থকে সামনে রেখেই রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করতে হবে।

অনুষ্ঠানে পরে সেন্টার ফর বাংলাদেশ স্ট্র্যাটেজির গবেষণা কার্যক্রমের ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কালচারাল উইংভিত্তিক একটি ওয়েবসাইট উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

বিষয়:জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…