চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাবন্দীদের নিয়ে সাংস্কৃতিক গবেষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২২
বিনোদন
A A

কারাবন্দীদের মনস্তত্বে ইতিবাচক উন্নয়ন, আত্মসংশোধন প্রণালী রূপে কারানাট্য ও কারাগারে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বহুমাত্রিক নাট্যব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন।

সম্প্রতি তার তত্ত্বাবধানে ‘কারাবন্দীদের মনো-দৈহিক প্রতি-রূপায়ন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিবেশনা শিল্পকলার গুরুত্বপূর্ণ ভূমিকা’—শীর্ষক গবেষণা প্রকল্পে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি এবং রংপুর জেলার কারাগারগুলোতে সরজমিনে উপস্থিত থেকে তথ্য-উপাত্ত ও সাক্ষাৎকার গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশর প্রতিটি কারাগারে কারাবন্দীদের মনো-দৈহিক বিনোদন এবং ভিন্ন মাত্রার সাংস্কৃতিক প্রসারকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ গবেষণা প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বর্মন। এ ছাড়া কুড়িগ্রাম কারাগারের জেলার মো. সায়েম অভিমত ব্যক্ত করে বলেন, বাংলাদেশের ৬৪টি জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ কারাবন্দীদের জন্য, কারাবন্দীদের সংমিশ্রণে ভিন্নধর্মী সংস্কৃতিক ধারা বিস্তার করতে পারবে।

বরিশাল বিভাগের তিনটি জেলা ও রংপুর জেলায় কারাবন্দীদের গবেষেণায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী অপূর্ব গোমস্তা ও সৈয়দ আল মেহেদী হাসান। এ প্রসঙ্গে বরিশাল বিভাগের কারা উপ-মহাপরিদর্শক টিপু সুলতান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগার শব্দের পরিবর্তে ‘‘সংশোধনাগার’’ শব্দটি ব্যবহার করার আহবান জানিয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী স্বয়ং কারাবন্দীদের মনো-দৈহিক বিনোদনের বিষয়ে এবং জেল পরবর্তী জীবন যেন সুন্দর ও সুষ্ঠুভাবে অতিবাহিত করতে পারে সেই উদ্যোগ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা প্রকল্পটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। গবেষণা প্রকল্পের প্রধান অধ্যাপক ড. ইসরাফিল শাহীনকে অভিনন্দন জানাচ্ছি এমন গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে গবেষণা করার জন্য।’

কারাবন্দীদের নিয়ে সাংস্কৃতিক গবেষণাটিকে আরও নান্দনিক রূপ দিতে একসঙ্গে কাজ করে যাবেন বলে জানিয়েছেন বরিশাল জেল সুপার রত্না রায়, পটুয়াখালী কারাগারের ডেপুটি জেলার মোঃ ইব্রাহীম, ঝালকাঠি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভীন, ঝালকাঠি সদর উপজেলার প্রধান মোঃ আসাদুজ্জামান, বরিশাল শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হাসানুর মাকসুদ, পটুয়াখালীর কালচারাল অফিসার কামরুজ্জামান, ঝালকাঠির কালচারাল অফিসার মোঃ মামুন।

গবেষেণাটিকে ফলপ্রসূ করতে কর্মকর্তাবৃন্দ তাদের স্ব স্ব জেলার কারাগারের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা প্রদান করেছেন। এ ছাড়া একসময়ে যারা কারাবন্দী ছিলেন তাদের সাক্ষাৎকার গ্রহণ এবং কারাকালীন জীবন সম্পর্কে বিচিত্র গল্প গবেষণাটিতে স্থান পেয়েছে।

Reneta

পরবর্তীধাপে বরগুনা, পিরোজপুর, ভোলা ও কুড়িগ্রাম জেলার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে বলে জানান ড. ইসরাফিল। তার তত্ত্বাবধানে নান্দনিক এই চিন্তাধারাটি ২০২০-২১ অর্থ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাবন্দীজেলঝালকাঠিপটুয়াখালীবরিশালবিশ্ববিদ্যালয়হাজত
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড: সংসদে বিল পাস

জুলাই ৭, ২০২৬

ভারী বর্ষণের কারণে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

জুলাই ৭, ২০২৬

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT