শিক্ষা

চবিতে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

চবিতে শিক্ষার্থীদের বহিষ্কার বিষয়ক ছবি, শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চবিতে শিক্ষার্থীদের বহিষ্কার সংক্রান্ত ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা চলাফেরা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টরের গায়ে হাত তোলার অপরাধে আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও বিভিন্ন মেয়াদে আরও ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় ৯ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননা ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একজনকে ২ বছরের জন্য এবং আরেকজনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বহিষ্কৃতদের তালিকা রাতে প্রকাশ করা হবে বলেও জানান প্রক্টর।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…