চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফ নদী সীমান্তে মিললো প্রায় ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল মেথ আইস’

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৩:২০ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৩
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার নাফ নদীর জালিয়ারদিয়া সীমান্তে অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, রোববার ভোর রাতে টেকনাফ উপজেলার নাফ নদীর জালিয়ারদিয়া সীমান্তে এ অভিযান চালানো হয়েছে। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লে. কর্ণেল শেখ খালিদ বলেন, শনিবার ভোর রাতে টেকনাফের নাফ নদীর জালিয়াদিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীতে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে একটি কাঠের নৌকা যোগে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতির টের পেয়ে নৌকায় থাকা লোকজন পানিতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে পাচারকারিদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে পাওয়া যায় ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ কেজি ওজনের মাছ ধরার জাল। ক্রিস্টাল আইসসহ উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৬ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা।

উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্ধারক্রিস্টাল মেথ আইসবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT