বাংলাদেশ

শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়ায় মানুষের ঢল

মানিক মিয়া মানুষের ঢল শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল নেমেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপেক্ষারত ছাত্র-জনতাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়। চীন থেকে আনা ৮টি আর্চওয়ে গেটের মাধ্যমে হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছেন।

শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের জন্য সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণ মিছিল করে সংসদ ভবন প্রাঙ্গণে সমবেত হচ্ছেন।

যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি এসএম নজরুল ইসলাম বলেন, হাদির মতো একজন মানুষ হাজার বছরে একবার জন্ম নেন। এমন মানুষের জন্য দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়ানোও সৌভাগ্যের বিষয়। সারাদিন দাঁড়ানো লাগলেও আমরা প্রস্তুত। আমার ইচ্ছে ছিল হাদি ভাই সুস্থ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন, কিন্তু এখন সেই সুযোগ পাচ্ছি না। এটিই আমার দুঃখ।

বিষয়:মানিক মিয়া শহীদ শরীফ ওসমান হাদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…