চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের মাঝেই রোনালদোর সাথে চুক্তি বাতিল ম্যানইউর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কদিন ধরে ইউরোপের সংবাদ মাধ্যমগুলো এমন একটা খবরের আভাসই দিচ্ছিল। সেটিই সত্যি হল, আনুষ্ঠানিকভাবে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে দ্বিতীয়বারের মতো রেড ডেভিলদের হয়ে পথচলা থেমে গেল সিআর সেভেনের।

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলতে নামার আগে খবরটি শুনলেন মহাতারকা। মঙ্গলবার বিবৃতিতে উভয় পক্ষ জানিয়েছে, দুপক্ষের সম্মতির ভিত্তিতেই বাতিল করা হয়েছে এই চুক্তি।

সম্প্রতি ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। কোচ এরিক টেন হাগ, ওয়েন রুনি, গ্যারি নেভিলদের নিয়ে করেছিলেন বিস্ফোরক মন্তব্য। সেটি দৈর্ঘ্য-প্রস্ত ছাপিয়ে অনেকদূর জল গড়িয়েছিল। এবার আসল সম্পর্ক ছিন্নের ঘোষণা।

ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি রোনালদোকে ধন্যবাদ জানিয়ে বলেছে, ‘৩৪৬টি ম্যাচে ১৪৫টি গোল করা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সমঝোতার পর তাকে ছেড়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।’

মৌসুমের মাঝ পথে ক্লাব ছাড়ার প্রতিক্রিয়ায় রোনালদো বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডকে এবং ভক্তদের ভালোবাসি। সেটা কখনো বদলাবে না। যাই হোক, মনে হচ্ছে এটা নতুন চ্যালেঞ্জ সন্ধানের সঠিক সময়। মৌসুমের বাকি সময় ও ভবিষ্যতের জন্য দলের সফলতা কামনা করি।’

ইউনাইটেড জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলে ১৪৫ গোল করেছেন রোনালদো, অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। রেড ডেভিলদের হয়ে দুই মেয়াদে তিনবার প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, একবার করে এফএ কাপ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পর্তুগিজ উইঙ্গার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022টেন হাগফিফা বিশ্বকাপ পর্তুগালম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

জুলাই ১৮, ২০২৬

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT