চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেড ছেড়ে কৈশোরের ক্লাবে ফিরছেন রোনালদো!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১৮, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা হারানোর পর থেকে গুঞ্জন, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন ক্রিস্টিয়ানো রোনালদো। উড়ো খবরে পালে খানিকটা হাওয়া চড়িয়েছে ইতালিয়ান দৈনিক লা রিপাবলিকা। জানিয়েছে, আসছে গ্রীষ্মেই নতুন ডেরা খুঁজছেন পর্তুগিজ সুপারস্টার।

ইতালিয়ান গণমাধ্যমটির খবর, তারকা স্ট্রাইকারকে পেতে মুখিয়ে আছে পর্তুগালের স্পোর্টিং সিপি ও ইতালিয়ান ক্লাব রোমা। কৈশোরের ক্লাব সিপিতে ফিরতে পারেন বলেও জোর গুঞ্জন। পাঁচবারের ব্যালন ডি’অরকে জয়ীকে টানতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে রোমাও।

অন্তবর্তীকালীন কোচ রালফ র‌্যাঙ্গনিকের পর ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির দায়িত্বে এসেছেন ডাচ কোচ এরিক টেন হাগ। সাবেক আয়াক্স বস ও রোনালদো দুজন দুজনের প্রশংসায় মাতলেও খবর, ইউনাইটেডের নতুন বসের পরিকল্পনায় নেই ৩৭ বর্ষী মহাতারকা। ঢেলে সাজাতে যাওয়া ক্লাবে নিজেও থাকতে চাইছেন না রোনালদো।

পর্তুগিজ অধিনায়কের এজেন্ট জর্জ মেন্ডিস ইতিমধ্যে নতুন ক্লাবের খোঁজে বেরিয়েছেন। ইউরোপের কোনো ক্লাব থেকে সম্ভাব্য প্রস্তাবের অপেক্ষায় আছেন তিনি। রোমা ও সিপি আগ্রহ দেখালেও এ ব্যাপারে এখনও কিছু জানাননি রোনালদোর এজেন্ট।

ইতালিয়ান দৈনিকটি জানিয়েছে, চুক্তির ব্যাপারে রোনালদোর সঙ্গে খোলাখুলি কথা বলতে চাইছে রোমা। সিরি আ’তে ফেরাতে ক্লাব কোচ মরিনহোকেও ব্যবহার করার কথা ভাবছে ইতালির ক্লাবটি। অন্যদিকে, সিআরসেভেনের কৈশোরের ক্লাব সিপি আশাবাদী ক্যারিয়ারের শেষটা পর্তুগালে টানবেন রোনালদো।

গত মৌসুম খুব একটা ভালো যায়নি মরিনহোর ক্লাব রোমার। সিরি আ’তে ছয় নম্বর অবস্থানে থাকায় অর্জন করতে পারেনি ইউরোপ সেরার টিকিট। অন্যদিকে, গত মৌসুম লিগের দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করেছে সিপি। আসন্ন চ্যাম্পিয়ন্স লিগেও খেলবে দলটি।

Reneta

ইউরোপ সেরার আসর ও স্বদেশি ক্লাবের গুরুত্ব দিয়ে সিপিতে ফিরবেন নাকি মরিনহোর ডাকে সাড়া দিয়ে রোমায় যাবেন রোনালদো? এমনও হতে পারে, সব জল্পনা ছাপিয়ে ইউনাইটেডের সঙ্গেই মৌসুম কাটাবেন—অনেক প্রশ্নের উত্তরের অপেক্ষা ফুরাবে খুব দ্রুত!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগটেন হাগমরিনহোম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোরোমালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রঘু রাই মারা গেছেন। বাংলাদেশের সঙ্গে তার ফটোগ্রাফি কীভাবে সম্পর্কিত?

এপ্রিল ২৬, ২০২৬

চেরনোবিল দুর্ঘটনায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘ

এপ্রিল ২৬, ২০২৬

বিশ্ব মেধাসম্পদ দিবস প্রীতি ফুটবল: জাহাঙ্গীরনগরের বিপক্ষে জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের

এপ্রিল ২৬, ২০২৬

হোয়াইট হাউসে গু/লি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬

হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT