দলমত নির্বিশেষে গড়ে ওঠা গণঐক্যে ফাটল শুরু: নুর

নুরের গণঅভ্যুত্থান বক্তৃতা, যেখানে তিনি জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন এবং সমর্থকদের সাথে সংযোগ স্থাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দলমত নির্বিশেষে গড়ে ওঠা গণঐক্যে ফাটল ধরা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর লালবাগে নতুন বাংলাদেশে বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও জনআকাঙ্খা শীর্ষক আলোচনা সভায় নুর এসব কথা বলেন।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আমাদের রাজনীতি সংস্কার করতে হবে। কারণ রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাদের রাজনীতি যদি পরিবর্তন না হয়, তাহলে কিছুই হবে না। এসময় সেখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






