রাজনীতি

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের পল্টন অবরোধ

নেতারা গণঅধিকার পরিষদের পল্টন অবরোধের প্রতিবাদে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতারা গণঅধিকার পরিষদের পল্টন অবরোধের সময় সাংবাদিকদের সাথে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকারীদের বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল করছে দলটি। এ সময় সড়ক অবরোধ করেছে দলেন নেতাকর্মীরা।

আজ বুধবার ৩ সেপ্টেম্বর বিকেলে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা।

গত শুক্রবার ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতা–কর্মীরা। এ ঘটনার পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতা–কর্মীদের লাঠিপেটা করেন। তখন দলের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন। নুরুল হকের মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে। তিনি এর পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়:গণ অধিকার পরিষদ বিক্ষোভ-মিছিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…