চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্লো ওভার রেট’ ঘিরে এবার ক্রিকেটে লাল কার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ফুটবলে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার নিয়ম-কানুনের বিষয়গুলো সবার জানাই হয়ত! ক্রিকেটে এ ধরনের সুযোগ ছিল না। লাল কার্ডের সেই প্রচলন এবার শুরু হতে চলেছে ক্রিকেটেও। নিয়মটির প্রচলন করছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই যা প্রযোজ্য হবে। শাস্তি হবে মূলত স্লো ওভার রেট ঘিরে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পরিচালক মাইকেল হল বলছেন, ‘আমাদের টি-টুয়েন্টি খেলাগুলো প্রতিনিয়ত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং বিষয়টি নিয়ে আমরা বিরক্ত। এ প্রবণতাকে বন্ধ করতে আমাদের যা করা দরকার তাই করব।’

‘যারা ক্রিকেটের সাথে জড়িত, তাদের দায়িত্ব যেন খেলাগুলো চলমান থাকে তা নিশ্চিত করা এবং টুর্নামেন্টের আগে ফ্র্যাঞ্চাইজি এবং আমাদের ম্যাচ অফিসিয়ালস উভয়কেই দায়িত্ব সম্পর্কে সংবেদনশীল করা। আমাদের আশা থাকবে যেন খেলার সময় এই জরিমানার প্রয়োজন না হয়, কিন্তু আমরা আশা করি এগুলো প্রয়োজনীয়।’

স্লো ওভার রেটের জন্য শাস্তিগুলো যেমন হবে-
*১৮তম ওভার শুরুর আগে যদি নির্ধারিত সময় থেকে পেছনে থাকে কোনো দল, শাস্তি হিসেবে একজন খেলোয়াড় ৩০ গজের ভেতরে চলে আসবে।

*১৯তম ওভারেও যদি বল করা দল পিছিয়ে থাকে, শাস্তি হিসেবে দুজন খেলোয়াড় ৩০ গজের ভেতর চলে আসবে। তখন বৃত্তের ভেতর মোট খেলোয়াড় থাকবে ছয় জন।

*শেষ ওভার অর্থাৎ, ২০তম ওভারেও যদি ফিল্ডিং করা দল নির্ধারিত সময়ের বেশি সময় নেয়, সেক্ষেত্রে দলটির একজন খেলোয়াড়কে আম্পায়ার লাল কার্ড দেখাবেন। তবে কোন খেলোয়াড় বাইরে যাবে সেটা নির্ভর করবে দলটির অধিনায়কের উপর। তখনও ৩০ গজের ভেতর মোট ছয় জন খেলোয়াড় থাকবে।

Reneta

*ব্যাটিং দলের জন্যও শাস্তি রয়েছে। তাদের উপর দায়িত্ব থাকবে খেলা চলমান রাখা। আম্পায়ারদের থেকে প্রথম সর্বশেষ সতর্কবার্তা পাওয়ার পর সময় নষ্টের জন্য ৫ রান করে জরিমানা হবে।

নিয়ম অনুযায়ী প্রতিটি ইনিংস ৮৫ মিনিটে শেষ করতে হবে। তা না হলে বোলিং করা দলকে শাস্তির মুখে পড়তে হবে। ১৭তম ওভার শেষ করতে হবে ৭২ মিনিটে, ১৮তম ওভার ৭৬ মিনিট ৩০ সেকেন্ডে এবং ১৯তম ওভার ৮০ মিনিট ৪৫ সেকেন্ডে শেষ করতে হবে।

মাইকেল হল বলছেন, ‘ওভার রেটের দেখাশোনা করবেন থার্ড আম্পায়ার এবং মাঠের আম্পায়ারের মাধ্যমে প্রতি ওভার শেষে সেটা অধিনায়কের কাছে পৌঁছে যাবে। মাঠের দর্শক ও টিভি দর্শকদের সেটা গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হবে। ইনজুরি, ডিআরএসের জন্য ব্যাটিং দলকে যেখানে উপযুক্ত মনে করা হবে সেখানে সময় দেয়া হবে।’

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আগামী ১৭ আগস্ট থেকে ছেলেদের আসর শুরু হবে। প্রথম ম্যাচে লড়বে জ্যামাইকা তালাহওয়াশ এবং সেন্ট লুসিয়া কিংস। মেয়েদের আসর শুরু হবে আগামী ৩১ আগস্ট।

ক্রিকেটে এর আগে লাল কার্ড দেখেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। ভিন্ন অঙ্গভঙ্গিতে বিভিন্ন সংকেত দেয়া নিউজিল্যান্ডের আম্পায়ার বিলি বাইডেন সেবার ‘আন্ডার আর্ম’ ডেলিভারির জন্য মজার ছলে ম্যাকগ্রাকে লাল কার্ড দেখিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ানিউজিল্যান্ডম্যাকগ্রালাল কার্ডলিড স্পোর্টসসিপিএলসেন্ট লুসিয়াহল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT