কক্সবাজার

কক্সবাজার সৈকতে ২ শিশুর মরদেহ

কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার জেলার মানচিত্র, যেখানে শহর ও উপজেলা গুলোর অবস্থান দেখানো হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজার সৈকতের ডায়াবেটিক পয়েন্ট ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে এসেছে ২ শিশুর মরদেহ।

সোমবার ৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে মরদেহ উদ্ধার করে বীচকর্মীরা। রাত দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিচকর্মী সুপারভাইজার মাহবুব আলম।

নিহতরা হলো- শহরের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেল ৩টার দিকে যখন জোয়ার আসে তখন সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় এ দুই শিশু জোয়ারের পানি দেখতে যায় এরপর থেকে তারা নিঁখোজ ছিল। অবশেষে রাত ১২টার পরে দুটি পৃথক স্থান থেকে দুজনের লাশ পাওয়া যায়।

তিনি বলেন, ‘একটি লাশ পাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসে। এক ঘণ্টা ব্যবধানে আরেকটি লাশ পাওয়া যায়। সেই লাশটি দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়।

বিষয়:কক্সবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…