চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৫
- সেমি লিড, অর্থনীতি, কক্সবাজার
A A

কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দু’টি সাইট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে এই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সামনে এ সম্পর্কিত একটি সারসংক্ষেপ উপস্থাপন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

প্রেস উইং সূত্র জানায়, বেবিচক কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট বিমানবন্দর থেকে ওঠা-নামা করবে।

এর আগে, ঢাকায় বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজার যান। তাদেরকে বহনকারী বাংলাদেশে বিমানের ফ্লাইট দুপুর ১২টা ৪৮ মিনিটে কক্সবাজারে পৌঁছে। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

নেমে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব। আর প্রধান উপদেষ্টা বিমানবন্দরের সাইট পরিদর্শনে যান। সেখানকার কর্মসূচি সেরে ড. মুহাম্মদ ইউনূসও এখন রোহিঙ্গা ক্যাম্পের পথে।

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন। এরপর সন্ধ্যায় একসঙ্গে ঢাকায় ফিরবেন দু’জনেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT