সাগরে পানির উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ নানা কারণে ভাঙছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। দিন দিন বেড়েই চলছে ঘূর্ণিঝড় সাইক্লোনসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। তাই প্রকৃতিকে প্রকৃতি দিয়েই রক্ষার কথা বলছেন পরিবেশবিদরা।
বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ প্রতিবেশের বিপর্যয়ের কারণে দিন দিন ভাঙনের কবলে এ সৈকত। বিভিন্ন পয়েন্টে সাম্প্রতিক সময়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে সৌন্দর্য হারাচ্ছে বিশ্বের এই দীর্ঘতম সমুদ্র সৈকত।
সৈকতের নাজিরার পয়েন্ট থেকে কলাতলী পয়েন্টের বিভিন্ন স্থানে জিও ব্যাগ দিয়েও ঠেকানো যাচ্ছে না ভাঙন। সৈকতে ভাঙ্গনের কারণে হুমকির মুখে রয়েছে পাশে থাকা মার্কেট ও বিপনীবিতান।
দিন দিন সাগরের পানির উচ্চতা বাড়তে থাকায় প্রকৃতিকে প্রকৃতি দিয়েই রক্ষার কথা বলছেন পরিবেশবিদরা।
সৈকতকে সুরক্ষা করতে টেকসই পরিকল্পনা এখন পাইপ লাইনে রয়েছে জানিয়েছে জেলা প্রশাসন।
কক্সবাজার সমুদ্র সৈকত শুধু বাংলাদেশের নয় এটি বৈশ্বিক প্রাকৃতিক সম্পদ। তাই এ সম্পদ কে যেকোনো মাধ্যমেই রক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







