চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারি ও অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত পুরনো রূপে ফিরবে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ১০, জুলাই ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা মহামারি ও অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত আবারো পুরনো রূপে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এসময় দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী আজ রোববার নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামের ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

Banglabid

ড. হাছান মাহমুদ বলেন, আজকে পৃথিবীতে মহামারি চলছে, আবার করোনা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দেশে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পৃথিবীতে অর্থনৈতিক সঙ্কটও তৈরি হয়েছে। এসময় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানুষে মানুষে সম্প্রীতি এবং আমাদের দেশে সম্প্রীতির রাজনীতি স্থাপিত হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবী যেন এই মহামারি এবং অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্তি পায়। সমস্ত দলমত নির্বিশেষে আমরা যেন সবাই মিলে এই সঙ্কট মোকাবেলা করতে পারি। একে অপরকে দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে এবং সঙ্কট মোকাবেলা করার মানসিকতা সবার মধ্যে তৈরি হবে। দেশকে আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি- মহান আল্লাহর কাছে আজকের এইদিনে এটাই প্রার্থনা।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, বৈশ্বিক সঙ্কটের মধ্যেও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশের মানুষকে ভালো রেখেছেন। ভালো রাখার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সমস্ত সঙ্কট মোকাবেলা করে ভবিষ্যতেও তার হাত ধরে যেন দেশ এগিয়ে যায়- মহান আল্লাহর কাছে আজকের দিনে সেই প্রার্থনাই জানাই।

Reneta

ঈদের নামাজের পর গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আজহাচট্টগ্রামতথ্যমন্ত্রীহাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT