রাজনীতি

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

বয়স্ক ব্যক্তি, চশমা পরা, হালকা পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত, একজন বয়স্ক ব্যক্তি ছবি, যা বাংলাদেশের সংবাদ ও সংস্কৃতি প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তৃতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ২৩ মে সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।

এদিন সাড়ে ১১টার পরে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি মহাসচিব গতকাল সোমবার দুপুর থেকে অসুস্থবোধ করছিলেন।

মির্জা ফখরুল রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এরআগেও দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।

বিষয়:করোনা আক্রান্ত মির্জা ফখরুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…