রাজনীতি

সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ

সৌদি আরবের রাষ্ট্রদূত ও জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রাষ্ট্রদূত ও জামায়াত আমীরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দোহাইলান এর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ বৈঠক মতবিনিময়টি অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও সৌদি আরবের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।

বিষয়:জামায়াতের আমির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…