বাংলাদেশ

সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্সের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্সের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মালদ্বীপ এর চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল ইব্রাহিম হিলমি এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাপ্রধান ওয়াকার উজ জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 রোববার ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এই তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন।

মেজর জেনারেল ইব্রাহিম হিলমি দেশে ও বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান নিয়ে ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের মান্যবর রাষ্ট্রদূত শিউনিন রশিদ উপস্থিত ছিলেন।

বিষয়:সেনাপ্রধান সৌজন্য সাক্ষাৎ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…