চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে ধর্ষণ ও খুনের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২২
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে রহিমা আক্তারকে ধর্ষণ শেষে হত্যার দায়ে ৪ আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী ৩০২/৩৪ ধারায় মৃত্যদণ্ড এবং ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।

মৃত্যদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন- একই এলাকার জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক রয়েছে। বাকি তিন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক।

রহিমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর মেয়ে। তার স্বামীর নাম আবু জাফর।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. স্যাইয়েদুল ইসলাম বাবু জানান, ২০১৩ সালের ২১ মে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করে মরদেহ বাড়ির পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়। এই ঘটনার পর দিন ভিকটিমের বাবা সফিউল্লাহ মিয়াজী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে পুলিশ।

পরে আসামীরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার বিচারক তাদের সকলকে মৃত্যুদণ্ডাদেশ দেন। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. শফিকুর রহমান ভূঁইয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতমৃত্যুদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলার জন্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় জন্য সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুন ২৫, ২০২৬

নকআউটে কে হচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ, হিসাব কী

জুন ২৫, ২০২৬

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত নিহত ৩২

জুন ২৫, ২০২৬
ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

জুন ২৫, ২০২৬

ফেনীর সোনাগাজীতে এক বাগানে চাষ হচ্ছে ১০২ জাতের আম

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT