নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন আদালত। এ সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায়কে অবৈধ বলেছেন আপিল বিভাগ। তবে এই ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। আর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে বলে মতামত দিয়েছেন সর্বোচ্চ আদালত। রায়কে ঈদের খুশির সাথে তুলনা করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর আইনজীবীরা।






