চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার এপিএসের সম্পদ জব্দে আদালতের আদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
শেখ হাসিনার এপিএসের সম্পদ জব্দের বিষয়ে আদালতের আদেশের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার সাবেক তথ্য সহকারী ও এপিএস গাজী হাফিজুর রহমান লিকুর গোপালগঞ্জ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জমি জব্দের আদেশ দিয়েছেন  আদালত ।

সোমবার (৭ জুলাই) ঢাকা মহানগর আদালতের জ্যেষ্ঠ বিচারক মো . জাকির হোসেন গালিব এ আদেশ দেন। একই সাথে তার নামে থাকা ব্যাংক হিসাবের ১০ লাখ টাকাও জব্দ করতে বলা হয়েছে।

দুদকের সহকারি পরিচালক রাকিবুল হায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগ এসব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

Banglabid

দুদকের জনসংযোগ কর্মকর্তা মোঃ তানজির আহমেদ জানান, লিকুর রাজউক কর্তৃক বরাদ্দকৃত উত্তরার জমির পরিমান ৩ কাঠা এবং গোপালগঞ্জ সদরে তার জমি আছে ১৪ শতাংশ। এছাড়া দুটি ব্যাংক হিসেবে আছে ৫ লক্ষ ৮৬ হাজার ৪১২ টাকা এবং আরো সঞ্চয়ী হিসাব ৫ লক্ষ টাকা রয়ে গেছে।

দুদকের আবেদনে বলা হয় , প্রাথমিক তদন্তে উঠে আসা হাফিজুর রহমান লিকু সাবেক কেন্দ্রীয় একান্ত সচিব -২ হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহর করে মোট ৫৫ লক্ষ ৩২ হাজার ৮৮০ টাকা জ্ঞাত ও আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন  ও নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন , ২০০৪ এর ২৭ ( ১ ) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ ( ২ ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে মামলা করা হয়।

দুদক আরো বলেছে, লিকু তার সকল স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করেছেন। সুস্থ তদন্তের জন্য লিকুর যাবতীয় স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার  আদেশ দিয়েছে আদালত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতগাজী হাফিজুর রহমান লিকুদুদকশেখ হাসিনাসাবেক তথ্য সহকারি
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT