ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি’র নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। নির্বাচনে কারচুপির অভিযোগে ফল বাতিল ও পুনরায় ভোটের দাবিতে বিএনপি’র প্রার্থী ইশরাক হোসেনের করা মামলায় নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের পর ইশরাক হোসেন বলেন, মেয়র পদে দায়িত্ব নেওয়া না নেওয়া দলীয় বিষয়, দলের মত পেলেই মেয়র হিসেবে শপথ নেবেন তিনি।







