মাল্টিমিডিয়া

কেআইবি পূজা মণ্ডপে দেশের প্রথম রোবোটিক প্রতিমা

কেআইবি পূজা মণ্ডপে দেশের প্রথম রোবোটিক প্রতিমা প্রদর্শনী, যা পূজা উৎসবের অন্যতম আকর্ষণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দুর্গোৎসবে প্রতিমা তৈরিতে এবার ব্যতিক্রমী চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটানো হয়েছে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) ভেতরের পূজা মন্দিরে। এখানে মণ্ডপে তৈরি করা হয়েছে রোবটিক প্রতিমা। ‘স্মার্ট বাংলাদেশ, লাভ ফর ন্যাচার’ স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে পূজা মণ্ডপ ও প্রতিমা। মণ্ডপের মন্দির সাজাতে ব্যবহার করা হয়েছে বাঁশ ও শীতল পাটি। গেট ও লাইটিংয়ে নিয়ে আসা হয়েছে ভিন্নতা। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে রোবটিক দুর্গা প্রতিমা। মহিষাসুর বধের সচল চিত্র তুলে ধরা হবে এই প্রতিমার মধ্য দিয়ে। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) পূজা মণ্ডপের সাংস্কৃতিক সম্পাদক দীলিপ কুমার সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন, সুশৃঙ্খলভাবে সকলে দেশের প্রথম রোবটিক প্রতিমা দেখতে আসছেন। পঞ্চমী থেকে শুরু করে এখন পর্যন্ত লাখো মানুষ উৎসব মুখর পরিবেশে দেবী প্রতিমা দর্শন করছেন। কুমারী পুজোর রাতে সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘ লাইনে দেবী দর্শন করতে দেখা যায়।

বিষয়:কেআইবি পূজা প্রতিমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…