দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি৷
ওবায়দুল কাদের বলেন: ব্যর্থ আন্দোলন করে বিএনপি আগুন সন্ত্রাস করছে। তাদের লক্ষ্য গণতন্ত্র নয়, চোরাগোপ্তা হামলা করে শেখ হাসিনার পতন ও নির্বাচনকে বানচাল করা।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লড়াই চলছে বলেও এসময় জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।








