প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে তরুণদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে যত বেশি গবেষণা বাড়বে অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষ তত ভূমিকা রাখতে পারবেন। একটি প্রযুক্তি বান্ধব স্মার্ট জনগোষ্ঠি গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।






