আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ অগ্রাধিকার দেওয়া ৯টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব দুর্নীতির বিষয়ে শেখ হাসিনাসহ চারজনের সম্পৃক্ততা খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযুক্তরা হলেন—আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তাঁর মেয়ে টিউলিপ সিদ্দিকী।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা)সহ ৯ প্রকল্পে এই দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে দুদক সূত্র।








