বাংলাদেশ

করোনায় ২ মাস পর মৃত্যু ২

শনাক্ত ৮৯

জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা প্রদান করছেন, জনসচেতনতা ও স্বাস্থ্যসেবা প্রচারে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৬৬ দিন পর গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে দু’জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৮ জনে দাঁড়াল।  সর্বশেষ গত ২৮ মার্চ দেশে করোনায় একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৫০৬ জনে।

শুক্রবার ২ জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৩১৩ জন।

২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৫১৫টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

গত একদিনে শনাক্ত ৮৯ জন রোগীর মধ্যে ৮৩ জনই ঢাকার। এছাড়া রাজশাহীতে ৩ জন, পাবনায় ২ জন এবং সিলেটে একজন নতুন রোগী শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৩১৩ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…