বাংলাদেশ

আজ থেকে সারাদেশে করোনা টিকার ক্যাম্পেইন

স্বাস্থ্যকর্মীরা করোনা টিকা দিচ্ছেন, রোগী বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মীরা করোনা টিকা প্রদান করছেন, রোগী বসে আছেন, টিকা কেন্দ্রের অভ্যন্তরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণ রোধে আজ থেকে সারা দেশে একদিনের কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন হতে যাচ্ছে। সারাদেশের ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকার নিবন্ধন দ্রুত শেষ করতে শিক্ষা মন্ত্রণালয়কে আহবান জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী।

করোনায় সোমবার পর্যন্ত দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

একদিনে ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্যে আজ দেশব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ৭৫ লাখ টিকা বুস্টার (তৃতীয়) ও দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া হবে। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও তুলনামূলক কম বুস্টার (তৃতীয়) ডোজ কাভারেজ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই দিন ১৮ বছরের বেশি যে কেউ দ্বিতীয় ডোজ নেয়ার চার মাস পূর্ণ হলে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা ব্যবহার হবে।

এছাড়াও এদিন নিয়মিত কোভিড-১৯ ভ্যাকসিন ১ম ও ২য় ডোজের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। কোভিড-১৯ ভ্যাকসিনেশন বুস্টার ডোজ কার্যক্রম ১ দিন পরিচালনা করতে হবে।

বিষয়:করোনাকরোনাভাইরাসটিকাপ্রচারণাস্বাস্থ্যমন্ত্রী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…