বাংলাদেশ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৭

করোনা টিকা দেওয়ার জন্য একজন স্বাস্থ্যকর্মী রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী করোনা টিকা দেওয়ার জন্য রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন, স্বাস্থ্যসেবা কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৬৭ জনের।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩০টি নমুনা সংগ্রহ করা হয়। ২ হাজার ৩০টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৫৯৫ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…