একদিনে দেশে আরও ৫ জন করোনাভাইরাসে মারা গেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত ২৯ হাজার ৩৮০ জনের প্রাণ কেড়ে নিল এই ভাইরাস।
গত ২৪ ঘণ্টায় আরও ৪৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ১৫ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ শতাংশ।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৮ হাজার ৬৫৪ জন।







