বাংলাদেশ

করোনায় দু’জনের মৃত্যু, শনাক্ত ১৫৬

একজন ব্যক্তি করোনাভাইরাস টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী একজন ব্যক্তিকে করোনাভাইরাসের টিকা দিচ্ছেন, স্বাস্থ্যসেবা কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৯৯তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জন মারা গেছেন। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৫৬ জন।

করোনায় মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৩২৩ জন। শনাক্তের হার চার দশমিক ২৬ শতাংশ।

গত বছরের ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) তিন হাজার ৬৬৩টি পরীক্ষায় ১৫৬ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৭ লাখ ছয় হাজার ৪৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ ২৭ হাজার ৭৮টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৫৭৪টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ ১১ হাজার ১০০ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৮০ জনসহ মোট ১৯ লাখ ৫৫ হাজার ২৬৪ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ।

মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দু’জন ব্যক্তিই পুরুষ। তাদের মধ্যে একজন ষাটোর্ধ্ব ও একজন সত্তরোর্ধ্ব। বিভাগ অনুযায়ী একজন ঢাকা বিভাগের ও আরেকজন সিলেট বিভাগের। তারা দু’জনই বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬০ কোটি ৫২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ৮৬ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৮ কোটি এক লাখের বেশি মানুষ।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…