চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেধা সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পেল ইমপ্রেস টেলিফিল্ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৫
- সেমি লিড, বিনোদন
A A

বাংলাদেশের নিজস্ব ইতিহাস, ঐহিত্য, সংস্কৃতি শিল্পসম্মতভাবে উপস্থাপনার মাধ্যমে মৌলিক চলচ্চিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি.-কে মেধা সম্পদ সুরক্ষা সম্মাননা ২০২৪ প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁও কপিরাইট ভবনে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ‘আইপি (ইন্টেলেকচুয়াল প্রোপার্টি) এন্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি’ শীর্ষক সেমিনারে এই সম্মাননা প্রদান করা হয়।

এসময় ইমপ্রেস টেলিফিল্ম লিঃ-এর পক্ষে সম্মাননা স্বীকৃতি ও ক্রেস্ট গ্রহণ করেন শামস সুমন, প্রোজেক্ট কো-অর্ডিনেটর (প্রোগ্রাম)। তার হাতে এই সম্মাননা তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান।

এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা, অতিরিক্ত সচিব ও কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ফরহাদ সিদ্দিক, কপিরাইট রেজিস্টার (যুগ্মসচিব) মিজানুর রহমান।

কপিরাইট সচেতনতা বাড়াতে দীর্ঘ প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কপিরাইট রেজিস্টার, সাবেক অতিরক্ত সচিব এবং কপিরাইট বোর্ড সদস্য মনজুরুল রহমান।

সেমিনারে সংগীত অঙ্গনের একাধিক শিল্পী, গীতিকার, সুরকাররাও উপস্থিত ছিলেন। আরও ছিলেন একাধিক নৃত্য শিল্পী ও সুরকারের পরিবারের সদস্যা।

Reneta

কপিরাইট অফিস থেকে তাদের প্রত্যেককে সংগীত ও শিল্পের সঙ্গে জড়িত সৃজনশীল কর্মগুলো ভবিষ্যতের কথা বিবেচনা করে কপিরাইটের আওতায় আনতে উদ্বুদ্ধ করা হয়। এই আয়োজনে কপিরাইটের সুবিধাগুলোর কিছু কিছু দিক ও অর্থ প্রাপ্তির উপায় ও পদ্ধতিগুলো তুলে ধরা হয়।

চলচ্চিত্রে ইমপ্রেস টেলিফিল্ম লিঃ-এর সম্মাননার পাশাপাশি ‘আইপি এন্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি’ শীর্ষক সেমিনারে সাহিত্য ক্যাটাগরিতে বিভিন্ন ভাষার সাহিত্য অনুবাদ করে বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে তুলে ধরে অবদানের স্বীকৃতি স্বরূপ ফজলুল করিমকে মরণোত্তর মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা প্রদান করা হয়।

পাশাপাশি মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা ২০২৩ এ উদ্ভাবন ক্যাটাগরিতে টিনিটাস রোগের ডায়াগনোসিসপূর্বক টিনিটাস রোগ সনাক্তকরণে অবদানের জন্য রাফিদ মোহাম্মদ আহসানকে মেধা সম্পদ সুরক্ষা সম্মাননা প্রদান করা হয়।

শিল্পে সম্মাননা পেয়েছে সেভেন ডেইজ নামে একটি প্রতিষ্ঠান এবং সাহিত্যে সম্মাননা পেয়েছে প্রেস ইনস্ট্রিটিউট অব বাংলাদেশ (পিবিআই)।

একইসঙ্গে শিশুদের অপসংস্কৃতির প্রভাবমুক্ত করে নিজস্ব সংস্কৃতিতে বেড়ে উঠতে উৎসাহিত করতে দুরন্ত টিভিতে প্রচারিত বারিন্দ মিডিয়া লিঃ-কে সম্মাননা দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডকপিরাইট অফিসমেধা সম্পদ সুরক্ষালিড বিনোদনশামস সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬

জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফ ধৌত করলেন প্রিন্স সৌদ

জুন ৩০, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যালস কারখানায় আগুন, আহত অন্তত ২০

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT