চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ভাইয়ের গোলে বিদায় বার্সার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ঘানা জাতীয় দলের হয়ে খেলেন ইকাকি উইলিয়ামস। তারই আপন ছোট ভাই নিকো উইলিয়ামস স্পেনের জার্সি গায়ে মাঠে নামেন। ক্লাব ফুটবলে অবশ্য মিলে যায় তাদের পথ। অ্যাথলেটিক বিলবাওয়ের এই দুই স্ট্রাইকারের ডান পায়ের শটেই কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলের সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে ঝলক দেখিয়ে ৪-২ গোলের জয়ে সেমির টিকিট কেটেছে অ্যাথলেটিক বিলবাও।

বুধবার রাতে বিলবাওয়ের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই স্বাগতিকরা এগিয়ে যায়। ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন গোর্কা গুরুজেটা।

২৬ মিনিটে বাঁ-পায়ের লক্ষ্যভেদে বার্সাকে সমতায় ফেরান রবার্ট লেভান্ডোভস্কি। ছয় মিনিট পর জুলস কাউন্ডের হেড পাসে বল নিয়ে দূরপাল্লার শটে কাতালান ক্লাবটিকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল।

বিরতির পর ৪৯ মিনিটের মাথায় নিকো উইলিয়ামসের ক্রসে বল নিয়ে হেডে বল জালে জড়িয়ে বিলবাওকে ম্যাচে ফেরান ওহান সানসেট। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ইনাকি নিশানাভেদ করে ঘরের মাঠের দর্শকদের উদযাপনের মাত্রা বাড়িয়ে দেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তার ডান পা থেকে গোলের দেখা মেলে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে বড় ভাই ইনাকির পাসে বল আদায় করে বার্সেলোনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন নিকো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিক বিলবাওইনাকিকোপা ডেল রেনিকোবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT